নওগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড,নিঃস্ব ৪ পরিবার,

নওগাঁ শহরে ভয়াবহ আগুন, পুড়ল চার পরিবারের ঘরবাড়ি

নওগাঁ শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নওগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডতে

Thank you for reading this post, don't forget to subscribe!

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে।

আমার সব শেষ, আর কিছু নেই—নিঃস্ব ৪ পরিবার!

স্থানীয়রা জানান, প্রথমে একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরিবারের সদস্যরা ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নেওয়ার তেমন সুযোগ পাননি।

নওগাঁ শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস পাড়ায় আগুনে চার পরিবারের ঘর পুড়ে গেছে

 

নওগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার, সহায়তার দাবি

অগ্নিকাণ্ডে সঞ্জয় সরকারসহ চার পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। পোশাক, বিছানাপত্রসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর পাশাপাশি দীর্ঘদিনের সঞ্চয়ও আগুনে নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত সঞ্জয় সরকার বলেন, ‘আমার সব শেষ। আমি নিঃস্ব হয়ে গিয়েছি। আমার আর কিছু নেই। এখন আমি কী করব? কোথায় যাব?’

অপর ক্ষতিগ্রস্ত গৃহবধূ রিতা রানী বলেন, ‘আমার ঘরে আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। পথে বসার উপক্রম। আমাদের প্রায় ১০ লাখ টাকা ঋণ আছে। সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।’

আরও পড়ুন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মহাপরিকল্পনা চূড়ান্তের পথে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম

স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, সন্ধ্যাবাতি জ্বালানোর পর কোনোভাবে আগুনের সূত্রপাত হতে পারে। আবার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে গিয়ে পরে আগুন ধরে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে এসবের কোনোটিই এখনো নিশ্চিত নয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশের আরও বাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

নওগাঁ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এদিকে আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে ক্ষতিগ্রস্ত চার পরিবার চরম দুর্ভোগে পড়েছে। তাঁরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

 নওগাঁয় ভয়াবহ অগ্নিকান্ডে চার পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এখন নতুন করে ঘরবাড়ি ও জীবনযাত্রা গুছিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।