নতুন কুড়ি স্পোর্টস ২০২৬Red and White Dynamic Forest Fires Breaking News Instagram Post - 1

নওগাঁ স্টেডিয়ামে “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন, তরুণদের মাঝে উচ্ছ্বাস

নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে শনিবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ প্রতিযোগিতা।

Thank you for reading this post, don't forget to subscribe!

“ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই ক্রীড়া উৎসব তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং উদ্বোধনী ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকেল ৫টায় শুরু হওয়া এই আয়োজন মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানসহ ক্রীড়া ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ ,উদ্বোধনী ম্যাচে নওগাঁ সদর ও নিয়ামতপুর উপজেলার প্রতিদ্বন্দ্বিতা

উদ্বোধনী দিনে মাঠে গড়ায় প্রথম ম্যাচ, যেখানে নওগাঁ সদর উপজেলা ও নিয়ামতপুর উপজেলার বালক ও বালিকা দল অংশ নেয়।

খেলাটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এর মূল উদ্দেশ্য হলো ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করা।

এই উদ্যোগ ভবিষ্যৎ ক্রীড়াবিদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তারা আরও জানান, এই প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার।

নওগাঁ জেলায় মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে সেরা খেলোয়াড় নির্বাচন করা হবে।

আয়োজকদের মতে, এই ধরনের আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং একটি সুস্থ, মেধাবী ও প্রতিভাবান প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে।

SEE MORE>>>

By Borsha