মান্দার সাবাইহাট বাজারে সড়ক উন্নয়ন থমকে ড্রেন নির্মাণ নিয়ে অনিশ্চয়তা নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাট বাজারে চলমান সড়ক সংস্কার কাজকে ঘিরে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হলেও ড্রেন নির্মাণে অনিশ্চয়তা কাজ নিয়ে তৈরি হয়েছে ।Thank you for reading this post, don't forget to subscribe! প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ এই সড়ক উন্নয়নে সরকার ১ কোটি ৬৭ লাখ ২৮ হাজার ৬৪৩ টাকা বরাদ্দ দিলেও পানি নিষ্কাশনের জন্য নির্ধারিত ড্রেন নির্মাণ এখন থমকে আছে। সরেজমিনে দেখা যায়, সাবাইহাট বাজারের প্রধান সড়কের দুই পাশে অসংখ্য স্থায়ী ও অস্থায়ী দোকানঘর গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনার কারণে ড্রেন খননের নির্ধারিত জায়গা সম্পূর্ণভাবে দখল হয়ে আছে। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রেন নির্মাণের কাজ শুরু করতে পারছে না। এতে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে জলাবদ্ধতার শঙ্কা বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ময়েজ দোকান থেকে সাবাইহাট পর্যন্ত মাত্র ২১০ মিটার ড্রেন নির্মাণের জন্য আলাদাভাবে ২৫ লাখ ৫১ হাজার ৮১০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনার কারণে এই ছোট অংশের কাজও শুরু করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুধুমাত্র সড়ক সংস্কার করলেই হবে না, ড্রেন নির্মাণ নিশ্চিত না হলে এই উন্নয়ন টেকসই হবে না। অবৈধ স্থাপনা অপসারণ না হওয়ায় উন্নয়ন কাজে বাধা বাজারে ড্রেন নির্মাণে অনিশ্চয়তা সামসুল শেখ ও নাদের শা বলেন, “বর্ষায় পানি নিষ্কাশন ঠিক না হলে নতুন রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত ড্রেন নির্মাণ জরুরি।” ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মিলন জানান, ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা এখনো খালি না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। বারবার উদ্যোগ নেওয়া হলেও স্থাপনাগুলো অপসারণ না হওয়ায় প্রকল্পটি বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু সায়েদ বলেন, সাবাইহাট বাজার উন্নয়ন প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু জায়গায় প্রতিবন্ধকতা থাকলেও বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী জানান, সরকারি কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। ইতোমধ্যে অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং জনস্বার্থে দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে ড্রেন নির্মাণ কাজ শুরু করা হবে। সচেতন মহলের মতে, প্রতি বছর বর্ষা মৌসুমে সাবাইহাট বাজারে জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। তাই কোটি টাকার এই সড়ক উন্নয়ন প্রকল্পের স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত উচ্ছেদ অভিযান ও ড্রেন নির্মাণ সম্পন্ন করা এখন সময়ের দাবি। SEE MORE>>> Post navigation নওগাঁ স্টেডিয়ামে “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন, তরুণদের মাঝে উচ্ছ্বাস পত্নীতলায় কৃষকের ২ বিঘা ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, মানববন্ধন