রাণীনগরে বৃদ্ধাকে বেঁধে চুরিRed and White Dynamic Forest Fires Breaking News Instagram Post - 1

রাণীনগরে শতবর্ষী বৃদ্ধাকে বেঁধে বাড়িতে চুরি, লুট হলো ১২ ভরি স্বর্ণ ও নগদ টাকা

 দিনের আলোতেই ঘটে গেছে একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা, নওগাঁর রাণীনগরে শতবর্ষী বৃদ্ধাকে বেঁধে দুর্ধর্ষ চুরি , ১২ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট ।
শতবর্ষী এক বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে রেখে বাড়িতে ঢুকে দুর্ধর্ষ চুরি করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ আড়াই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। ভুক্তভোগী আব্দুস সালাম হোসেন মুক্তা বৃহস্পতিবার (৭ মে) রাতে Raninagar Police Station-এ লিখিত অভিযোগ দায়ের করেন।
শুক্রবার (৮ মে) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, গত বুধবার (৬ মে) দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে উপজেলার মাছ ও কাঁচাবাজার এলাকায় অবস্থিত সালাম হোসেনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ঘটনার সময় তিনি তার শতবর্ষী মাকে বাড়িতে রেখে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য নওগাঁ শহরে যান।
পরিবারের দাবি, এই সুযোগে চোরেরা বাড়িতে প্রবেশ করে বৃদ্ধাকে একা পেয়ে প্রথমে তার হাত ও মুখ বেঁধে ফেলে।
যাতে তিনি চিৎকার করতে না পারেন, সেজন্য তাকে অচল করে রাখা হয়। এরপর চোরেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে তিন জোড়া রুলি বালা, দুই জোড়া কানের দুল, দুটি গলার হার এবং দুটি গলার চেইন।

রাণীনগরে বৃদ্ধাকে বেঁধে চুরি ,১২ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা লুটের অভিযোগ।

সব মিলিয়ে প্রায় ১২ ভরি স্বর্ণ এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।
ভুক্তভোগীর দাবি, স্বর্ণ ও নগদ টাকার মোট মূল্য প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা।
সালাম হোসেন মুক্তা বলেন, চোরেরা সম্ভবত বাড়ির পাশের একটি হেলে পড়া আমগাছ ব্যবহার করে ঘরে প্রবেশ করে।
চুরি শেষে তারা তার মায়ের মুখের বাঁধন খুলে দিলেও ঘরের বাইরে থেকে শিকল লাগিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, “আমার বাড়ি একেবারে বাজারের মধ্যেই। দিনের বেলায় এমন ঘটনা ঘটবে ভাবতেই পারিনি।
আমার মা এখনও মানসিকভাবে ভেঙে পড়েছেন।” এ বিষয়ে মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে।
জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই একই এলাকায় একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরির ঘটনাও ঘটেছিল।
স্থানীয়রা বলছেন, ধারাবাহিক চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

By Borsha