পত্নীতলায় বিজিবির অভিযানে ২৮ পিস ট্যাপেন্টাডল ও ১৩ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

সীমান্তের কাছে মিলল মাদক, মোটরসাইকেল ও মোবাইল ফোন

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৩ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর আওতাধীন শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

নওগাঁর ঘুরকি সীমান্ত এলাকায় বিজিবির উদ্ধার করা মাদক ও মোটরসাইকেল

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকি নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল পাওয়া যায়। পরে টহলদল সেগুলো উদ্ধার করে।

পত্নীতলায় বিজিবির অভিযান, উদ্ধার করা মাদক ও মোটরসাইকেল থানায় হস্তান্তর

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন। পরে উদ্ধার করা মালামাল সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, নৌবাহিনীর সদস্য গ্রেপ্তার

দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানিয়েছে ব্যাটালিয়নটি।

পত্নীতলায় বিজিবির অভিযান চালিয়ে উদ্ধার করা মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য জানায়নি বিজিবি।