ঈশ্বরদীর চর রূপপুরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ ঈশ্বরদীতে অবৈধ মাটি কর্তন কার্যক্রম ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য । দিনের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও সন্ধ্যা নামলেই পাল্টে যায় ঈশ্বরদীর চর রূপপুর এলাকার দৃশ্য। পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমিতে শুরু হয় রাতভর মাটি কাটার কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়াতে দিনের বেলায় কাজ বন্ধ রাখা হলেও রাত ৭টার পর থেকে ভোর পর্যন্ত চলে এই অবৈধ কার্যক্রম। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্কেভেটর মেশিন ব্যবহার করে নদীর তীর ও ফসলি জমির উর্বর মাটি কেটে ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে পাশের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। কাটা মাটি ইটভাটার পাশে বিশাল স্তূপ করে জমা রাখা হচ্ছে। প্রতিদিন বিপুল পরিমাণ মাটি সরিয়ে নেওয়ায় এলাকাজুড়ে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসীর মতে, এভাবে উর্বর কৃষিজমির মাটি কেটে নেওয়ার কারণে আবাদযোগ্য জমির পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। কৃষকরা ভবিষ্যতে উৎপাদন সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। স্থানীয়রা আরও জানান, নদীর তীর দুর্বল হয়ে পড়লে বর্ষা মৌসুমে নদীভাঙন বেড়ে যেতে পারে। ঈশ্বরদীতে অবৈধ মাটি কর্তন |পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের এতে আশপাশের বসতবাড়ি, কৃষিজমি এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়বে। পরিবেশবিদরাও বলছেন, অবৈধভাবে মাটি কাটার কারণে দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, প্রভাবশালী একটি চক্র এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দাবি, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিকে অর্থের বিনিময়ে ম্যানেজ করেই এ কাজ পরিচালিত হচ্ছে। তবে সংশ্লিষ্ট ইটভাটার মালিক প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে পরিচিত এক ব্যক্তির জমি থেকে মাটি কাটা হচ্ছে। এদিকে পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। ইতোমধ্যে কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে কৃষিজমি ও পরিবেশ রক্ষা করা সম্ভব হয়। অবশেষে জানা যায়, পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চর রূপপুর এলাকায় এই অবৈধ মাটি কাটার ঘটনা ঘটছে। SEE MORE>>> Post navigation নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় আড়াই লাখ টাকা বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩