নওগাঁয় সম্মোহনে বৃদ্ধার স্বর্ণালঙ্কার লুট, হাসপাতালে মৃত্যু নওগাঁ শহরে সম্মোহনের মাধ্যমে অজ্ঞান করে এক বৃদ্ধার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।Thank you for reading this post, don't forget to subscribe! পরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই বৃদ্ধার। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত ফাতেমা খাতুন (৬৯) নওগাঁ শহরের উকিলপাড়া (গাড়িয়ালপাড়া) এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মো. শহিদুল ইসলাম–এর স্ত্রী। এ ঘটনায় নওগাঁ সদর থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ফাতেমা খাতুন ও তাঁর স্বামী প্রায়ই একসঙ্গে বাজার করতে বের হতেন। এরই ধারাবাহিকতায় গত ২০ জুন সকাল ১১টার দিকে তারা বাসা থেকে বের হন। পরে শহরের মিষ্টিপট্টি এলাকার একটি মিষ্টির দোকানে যাওয়ার জন্য রিকশা থেকে নামেন। অভিযোগ অনুযায়ী, রিকশা থেকে নামার সঙ্গে সঙ্গেই ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক মোটাসোটা নারী দ্রুত ফাতেমা খাতুনের কাছে এসে সালাম দিয়ে ঘনিষ্ঠ পরিচিতের মতো কথা বলা শুরু করে। এ সময় অধ্যাপক শহিদুল ইসলাম দোকানের ভেতরে প্রবেশ করেন। নওগাঁ শহরে বৃদ্ধার স্বর্ণালঙ্কার লুট ,চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন বৃদ্ধা সুযোগ বুঝে প্রতারক নারী বাসা দেখানোর কথা বলে ফাতেমা খাতুনকে একটি পূর্বপরিকল্পিত রিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাইরে এসে স্ত্রীকে আর খুঁজে পাননি শহিদুল ইসলাম। অন্যদিকে দুপুরের দিকে শহরের কোমাইগাড়ী এলাকার সাবেক ভাগার সংলগ্ন স্থানে এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে স্থানীয় এক নারী তাকে শনাক্ত করে পরিবারের কাছে পৌঁছে দেন। পরিবারের দাবি, প্রতারক চক্র ফাতেমা খাতুনের প্রায় ৩ ভরি ওজনের সোনার চেইন, একজোড়া কানের দুল, দুটি আংটি এবং হ্যান্ডব্যাগে থাকা ৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। দুপুর দেড়টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুন রাত সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। SEE MORE>>> Post navigation তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, আগামী পাঁচ দিনে বাড়তে পারে বৃষ্টিপাত নওগাঁ শহরের ৯ হোটেলে মধ্যরাতের অভিযান, ৫ গ্রেফতার