মাদকমুক্ত বদলগাছী গড়তে কমিউনিটি পুলিশিং সভা, সামাজিক আন্দোলনের আহ্বান

নওগাঁর বদলগাছী উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করে গড়তে কমিউনিটি পুলিশিং ও বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হয়।

শনিবার (৪ জুলাই) সকালে বদলগাছী উপজেলা মিলনায়তনে বদলগাছী থানা আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান (পিপিএম),

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হারুনুর রশিদ এবং নওগাঁ জেলা প্রশাসক মো. আবু বক্কর নান্নু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংস করে দেয়।

তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদকমুক্ত বদলগাছী গড়তে মতবিনিময় সভা ,জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

সভায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তবে শুধু আইন প্রয়োগ করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

এজন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে এবং মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে।

প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, মাদকমুক্ত সমাজ গঠন বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।

এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভার শেষে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং বদলগাছীকে একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

SEE MORE>>>