মান্দায় প্রেমের বিয়ের পর নির্যাতনের অভিযোগ, কলেজছাত্রীর মৃত্যু ঘিরে স্বামীর বিরুদ্ধে অভিযোগ নওগাঁর মান্দায় প্রেম করে বিয়ের পর এক কলেজছাত্রীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।Thank you for reading this post, don't forget to subscribe! নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামীর পরকীয়া, যৌতুকের দাবি এবং দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের কারণেই এই মর্মান্তিক ঘটনার পরিণতি ঘটেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিহত সাদিয়া আক্তার ফারজানা (১৮) মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের কলা ব্যবসায়ী ওমর ফারুক (মোহর)-এর মেয়ে। তিনি মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, পড়াশোনার সময় পার্শ্ববর্তী মৈনম ইউনিয়নের মৈনম মোল্লাপাড়া গ্রামের মেহেদী হাসানের (২৬) সঙ্গে ফারজানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় আড়াই বছর আগে তারা পরিবারের অমতে বিয়ে করেন। পরে ফারজানার পরিবার সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এবং সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় আসবাবপত্রও দেয়। পরিবারের দাবি, বিয়ের কয়েক মাস পর মেহেদী ঢাকায় চাকরি নিয়ে চলে যান এবং পরে স্ত্রীকেও সেখানে নিয়ে যান। মান্দায় কলেজছাত্রীর মৃত্যু ,যৌতুক, পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ ঢাকায় যাওয়ার পর স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন স্বজনরা। এ নিয়ে প্রতিবাদ করলেই ফারজানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। পাশাপাশি মোটরসাইকেল ও দামি আসবাবপত্রসহ অতিরিক্ত যৌতুক দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে। স্বজনদের আরও অভিযোগ, নির্যাতনের কারণে ফারজানার চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এছাড়া কয়েক মাস আগে ফারজানার বাবা-মা শ্বশুরবাড়িতে গেলে তাদের বাড়ির ভেতরেও প্রবেশ করতে দেওয়া হয়নি। নিহতের বড় আম্মা জানান, ঘটনার কয়েকদিন আগে স্বামীর পরিবারের পক্ষ থেকে ফারজানাকে তালাক দেওয়ার প্রস্তুতির কথা জানানো হয়। পরে ভিডিও কলে কথা বলার সময়ও তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং কান্নাকাটি করছিলেন। এরপর বৃহস্পতিবার রাতে ঢাকার ভাড়া বাসা থেকে ফারজানার মৃত্যুর খবর পান স্বজনরা। ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে শনিবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিনের নির্যাতন, যৌতুকের চাপ এবং দাম্পত্য কলহের ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। SEE MORE>>> Post navigation নওগাঁয় মাদকমুক্ত বদলগাছী থানা গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি: গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত সম্পূর্ণ তালিকা