রাণীনগরে চেক ও চিকিৎসা সামগ্রী বিতরণ

রাণীনগরে সুবিধাভোগীদের মাঝে চেক, চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ

নওগাঁর রাণীনগরে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সুবিধাভোগীদের মাঝে অনুদানের চেক, চিকিৎসা সামগ্রী, আইপিএস, যন্ত্রাংশ এবং শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাণীনগরে চেক ও চিকিৎসা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

রোববার (৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একই মঞ্চে ধারাবাহিকভাবে সাতটি কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১৫ জন সুবিধাভোগীর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এছাড়া ২২ জনের মাঝে জিআর কর্মসূচির আওতায় নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

একই অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসসহ অধীনস্থ বিভিন্ন দপ্তরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়।

পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে একটি আইপিএস প্রদান করা হয়।

সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নের লক্ষ্যে উপজেলা শিল্পকলা একাডেমির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বিতরণ করা হয়।

রাণীনগরে চেক ও চিকিৎসা সামগ্রী বিতরণ ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন

এছাড়া এতিমখানা ও শিশু সদনের জন্য অনুদানের চেক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফার্স্ট এইড বক্স ও খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও দুই দিনব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

আয়োজকদের মতে, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম খাঁন,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল,

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে।

একই সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া খাতের উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

SEE MORE>>>