নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের মারধরে এক বৃদ্ধ নিহত, ছেলে পলাতক নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন।Thank you for reading this post, don't forget to subscribe! এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহাতাব সরকার ওই এলাকার বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে সুমন মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর থেকেই পরিবারে প্রায়ই অশান্তি ও কলহ লেগে থাকত। মাদকের কারণে প্রায় এক বছর আগে তার স্ত্রী সুমা তাকে ছেড়ে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েক দিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর আবারও পারিবারিক বিরোধ শুরু হয়। অভিযোগ অনুযায়ী, রোববার দিবাগত রাত প্রায় ১২টার দিকে সুমন বাবার পাশে গিয়ে শুয়ে পড়েন। তখন ঘুম না আসায় বাবা মহাতাব সরকার ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এ সময় সুমন ক্ষিপ্ত হয়ে বাবাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান। নওগাঁ শহরে ছেলের মারধরে বাবা নিহত , অভিযুক্ত ছেলেকে ধরতে পুলিশের অভিযান এরপর কাঠের একটি বাটাম দিয়ে মহাতাব সরকারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে একটি ইট দিয়ে তার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা মহাতাব সরকারকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। SEE MORE>>> Post navigation নওগাঁয় সুবিধাভোগীদের মাঝে চেক ও চিকিৎসা সামগ্রী বিতরণ পোরশায় শূকরের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু