এক রাতেই সান্তাহারে ৬ দোকানে চুরি

সান্তাহারে এক রাতে ৬ দোকানে চুরি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৬ দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে পৌরসভার স্টেশন রোড এলাকার ছয়টি দোকানে টিন ও দেয়াল কেটে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সান্তাহারে এক রাতে ৬ দোকানে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান

সান্তাহারে ৬ দোকানে চুরি, তদন্তে পুলিশ

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে সান্তাহার বেকারী, আদর্শ ছাপাখানা, কল্লোল মটরস, শামিম ট্রেডার্স, উজ্জল ইলেকট্রিকস এবং তমা পেপার হাউজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা আদর্শ ছাপাখানা থেকে প্রায় তিন হাজার টাকা, তমা পেপার হাউজ থেকে চার হাজার টাকা এবং অন্যান্য দোকান থেকে বিভিন্ন মালামাল নিয়ে যায়। এছাড়া দেয়াল কেটে সান্তাহার বেকারীতে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙে নগদ সাত হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি করা হয়।

এক রাতে ধারাবাহিকভাবে একাধিক দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বাজার এলাকায় রাতের নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত দোকানিরা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

মসজিদে দোকান নির্মাণের অভিযোগ