হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় দুই তরুণীসহ হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় হানিট্র্যাপ চক্র পরিচালনার অভিযোগে দুই তরুণীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের ফাঁদে ফেলে তরুণদের ভাড়া বাসায় ডেকে এনে জিম্মি করত। পরে তাদের মারধর করে নগ্ন ছবি ও ভিডিও ধারণের পর সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।

Thank you for reading this post, don't forget to subscribe!

হানিট্র্যাপ চক্রের বিরুদ্ধে পত্নীতলা থানার অভিযান

পুলিশের বিশেষ অভিযান অভিযানে হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার পুইয়া গ্রামের মাহফুজুর রহমান বাঁধন (২৬), শিবপুর সর্দারপাড়া এলাকার মমিনুর ইসলাম (২২), জয়পুরহাট সদর উপজেলার হালাট্টী এলাকার রুমা খাতুন (২০) এবং নওগাঁর পোরশা উপজেলার সুতরইল গ্রামের সাদিয়া আক্তার মায়া (১৯)।

পুলিশের ভাষ্য, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ফেসবুক ও ইমো অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে পরিচয় গড়ে তুলত। এরপর নানা কৌশলে তাদের ওই বাসায় ডেকে এনে জিম্মি করে মারধর করা হতো। একপর্যায়ে ভুক্তভোগীদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করত তারা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া চক্রটির আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চক্রটির সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের হানিট্র্যাপের ফাঁদ থেকে সচেতন থাকতে বিশেষ করে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সান্তাহারে এক রাতে ৬ দোকানে চুরি