ধামইরহাটে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামইরহাটে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পৌর এলাকার দক্ষিণ চকযদু গ্রামে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শিবা পাল (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার সোহাগ পালের ছেলে এবং জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর ধামইরহাটে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধারে পুলিশের উপস্থিতি

এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার:পরিবারের ভাষ্য

পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেলে শিবা পাল খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে বের হন। এরপর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে বাড়ির পশ্চিম পাশে একটি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে তারা ধামইরহাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের বক্তব্য

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বগুড়ায় ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা