বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সমাবেশে বক্তব্য দিচ্ছেন সভাপতি আব্দুল মোনায়েম মুন্না

বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তিকারীদের জবাব দেবে জনগণ: জাতীয়তাবাদী যুবদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দেশের বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তি করা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তার দাবি, এ ধরনের বক্তব্য যারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আলাদা করে মাঠে নামার প্রয়োজন নেই; দেশের মানুষই তাদের উপযুক্ত জবাব দেবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১ আগস্ট) বিকেলে যশোর টাউনহল মাঠে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোর জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কটূক্তিকারীদের জনগণই শায়েস্তা করবে: যুবদল সভাপতি

সভাপতি আব্দুল মোনায়েম মুন্না

নেতাকর্মীদের উদ্দেশে যা বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর সভাপতি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সিনিয়র ও বর্ষীয়ান নেতাদের নিয়ে যারা কটূক্তি করছেন, তারা বেয়াদব। তাদের শায়েস্তা করার জন্য যুবদলকে মাঠে নামতে হবে না; দেশের জনগণই তাদের জবাব দেবে।

বক্তব্যে তিনি বলেন, একজন গুন্ডা একটি এলাকা ধ্বংস করতে পারে, কিন্তু একজন বেয়াদব পুরো সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তার ভাষ্য, এ ধরনের ব্যক্তিদের জনগণ ইতোমধ্যেই বয়কট করেছে।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক শক্তির সরকার গঠনের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তারা সফল হয়নি। তারা মিথ্যা তথ্য ছড়িয়েছে, ইসলামকে ব্যবহার করেছে এবং মানুষকে বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

আব্দুল মোনায়েম মুন্না বলেন, রাজনীতি যদি দায়িত্বশীলভাবে পরিচালিত হয়, তাহলে ভবিষ্যতে জনগণ সিদ্ধান্ত গ্রহণে ভুল করবে না।

তিনি আরো বলেন, স্রোতে গা ভাসিয়ে রাজনীতি করলে চলবে না। রাজনৈতিক কর্মীদের সব সময় দায়িত্বশীল ও সক্রিয় থাকতে হবে।

জুলাই গণ-আন্দোলনের সময় যুবদলের নেতাকর্মীরা প্রতিদিন রাজপথে ছিলেন। দেশের ৮২টি সাংগঠনিক ইউনিটকে ধারাবাহিকভাবে মাঠে সক্রিয় রাখার দায়িত্ব তার কাঁধে ছিল এবং যুবদলের প্রতিটি ইউনিট ছাত্র-জনতার আন্দোলনের পাশে সর্বশক্তি দিয়ে অবস্থান নিয়েছিল।

এছাড়াও তিনি তিনি বলেন, আগামী দিনে সব ধরনের অপপ্রচার মোকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়ে সৃজনশীল ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠায় যুবদলকে ভূমিকা রাখতে হবে।

সমাবেশে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর সভাপতি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করা যেতে পারে, তবে ব্যক্তিগত আক্রমণ বা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রবাসী কার্ড আসছে অগাস্টে: উচ্ছ্বসিত বাহরাইন প্রবাসীরা