দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সে-ইনের সাম্প্রতিক টেলিভিশন অনুষ্ঠানের ছবি

পরিবার বাঁচাতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, যা জানালেন কোরীয় অভিনেত্রী কিম সে-ইন

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সে-ইন দীর্ঘদিন পর টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন। একসময় জনপ্রিয় এই অভিনেত্রী জানিয়েছেন, পরিবারের আর্থিক সংকট কাটাতে তাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল, যা ব্যক্তিগতভাবে তার জন্য ছিল অত্যন্ত কষ্টের।

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি এমবিএনের অনুষ্ঠান স্পেশাল ওয়ার্ল্ড-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে কিম সে-ইন বলেন, পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রয়োজন থেকেই তিনি অভিনয়জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

পরিবারের জন্য যা করতে হয়েছিল কিম সে-ইনকে!

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ক্যারিয়ারের শুরুর দিকে তার সংস্থার প্রধান তাকে বিভিন্ন বিনোদনকেন্দ্রে নিয়ে যেতেন এবং মানসিকভাবে নির্যাতন করতেন। একই সময়ে তার মা অসুস্থ হয়ে পড়েন, যা তার জীবনে আরও বড় সংকট তৈরি করে।

নিজের জীবনের সংগ্রামের কথা জানাচ্ছেন কোরীয় অভিনেত্রী কিম সে-ইন

বিনোদনজগৎ ছাড়ার আগে কী ঘটেছিল কিম সে-ইনের জীবনে

অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিটি দিন তার কাছে নরকের মতো মনে হতো। এমনকি একসময় নিজের প্রতিও ঘৃণা তৈরি হয়েছিল।

কিম সে-ইন জানান, তিনি ব্যবসায়ী পরিবারের সন্তান হলেও একসময় তাদের পরিবারের আর্থিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পরিবারের সদস্যদের গুদামঘরেও থাকতে হয়েছিল। পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে বাধ্য হয়ে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন।

তিনি বলেন, সে সময় কয়েক কোটি ওন জরুরি প্রয়োজন ছিল। পরিবারের পরিস্থিতি বিবেচনায় দায়িত্ব তাকে নিতেই হয়েছিল।

অভিনেত্রী আরও জানান, জীবিকার প্রয়োজনে সেই সময় তাকে অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্যে অভিনয় করতেও সম্মতি দিতে হয়েছিল। এ সিদ্ধান্তে তার বাবা গভীরভাবে কষ্ট পেয়েছিলেন এবং ক্ষুব্ধ ছিলেন বলেও জানান তিনি।

বগুড়ায় এইচএসসি পরীক্ষায় প্রশ্ন বিতরণে ২২ মিনিট দেরি, এসিল্যান্ড প্রত্যাহার

বর্তমানে তিনি সম্পূর্ণ ভিন্ন একটি জীবনযাপন করছেন। তিনি সাতটি পরিত্যক্ত কুকুর, খরগোশ, মুরগিসহ মোট ১৫টি প্রাণীর দেখাশোনা করেন। পাশাপাশি সংসারের খরচ চালানোর জন্য খাবার সরবরাহের খণ্ডকালীন কাজও করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিনেত্রী বলেন, তিনি ভালোভাবে বাঁচতে চান এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বর্তমানে যে বড় পরিবার গড়ে উঠেছে, তাদের শেষ পর্যন্ত আগলে রাখতে চান।

২০০৪ সালে সেম বেড, ডিফারেন্ট ড্রিমস চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় কিম সে-ইন-এর। পরে ২০১১ সালে এসবিএসের অনুষ্ঠান ওহ মাই গড-এ অংশ নিয়ে তিনি আরও পরিচিতি পান।

তবে ২০১৩ সালে তিনি হঠাৎ করেই বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। দীর্ঘ বিরতির পর টেলিভিশন অনুষ্ঠানে এসে নিজের জীবনের সংগ্রাম, পারিবারিক সংকট এবং সেই সময় নেওয়া কঠিন সিদ্ধান্তের কথা প্রকাশ্যে তুলে ধরলেন এই কোরীয় অভিনেত্রী।