মান্দায় সার সংকটে কৃষকদের বিক্ষোভ

নওগাঁর মান্দায় রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও সার নেই, ক্ষুব্ধ কৃষকদের সড়ক অবরোধ

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর মান্দায় মান্দায় সার সংকটে কৃষকদের বিক্ষোভ হয়েছে। চাহিদার তুলনায় সার বরাদ্দ কম পাওয়ায় বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিগ্রাম এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা। পরে প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কৃষকদের অভিযোগ, আগাম জাতের আলু, সরিষা, পেঁয়াজসহ বিভিন্ন সবজি চাষের জন্য তাঁরা জমি প্রস্তুত করেছেন। এখন এসব ফসলের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার দরকার হলেও চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না। সময়মতো সার না পেলে চলতি মৌসুমে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

1. নওগাঁর মান্দায় আলু ও সরিষা চাষের মৌসুমে সার সংকটের প্রতিবাদ

 

মান্দায় সার সংকটে কৃষকদের বিক্ষোভ, যা বললেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিকাপুর ইউনিয়নে বর্তমানে ২ হাজার ৫০০ বস্তা ডিএপি, ২ হাজার ৫০০ বস্তা এমওপি বা পটাশ এবং ১ হাজার বস্তা টিএসপি সারের চাহিদা রয়েছে। তবে অক্টোবর মাসে ইউনিয়নটির জন্য সরকারি বরাদ্দ এসেছে মাত্র ২০০ বস্তা ডিএপি, ৯০ বস্তা টিএসপি ও ১৮২ বস্তা এমওপি সার। ফলে চাহিদার তুলনায় বরাদ্দ অনেক কম হওয়ায় কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
জানা গেছে, কালিকাপুর ইউনিয়নে বিসিআইসির নিয়োগপ্রাপ্ত সার ডিলার হিসেবে রয়েছেন মেসার্স আবুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল হোসেন। তবে বিএডিসির কোনো নিয়োগপ্রাপ্ত ডিলার নেই। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ডিলারভিত্তিক বরাদ্দ দেওয়ার কারণে ইউনিয়নটিতে সারের সরবরাহ কম হয়েছে।

আরও পড়ুন

১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর রিপন

ছোট মুল্লুক গ্রামের কৃষক সুমন বলেন, এ মৌসুমে আলু, সরিষা ও পেঁয়াজ চাষের জন্য তিনি জমি প্রস্তুত করেছেন। এখন কয়েক বস্তা সার প্রয়োজন হলেও তা পাচ্ছেন না। তিনি বলেন, “সারের জন্য রাত তিনটা থেকে লাইনে বসে আছি, এখনো সার পাইনি। সার না পেলে ফসল করব কীভাবে।”
একই গ্রামের কৃষক অখিল চন্দ্র বলেন, এ মৌসুমে তাঁর অন্তত ২৫ বস্তা সার প্রয়োজন। সময়মতো সার না পেলে ফসল চাষ করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।
কালিকাপুর ইউনিয়নের বিসিআইসির সার ডিলার আবুল হোসেন বলেন, অক্টোবর মাসে তিনি সামান্য সার বরাদ্দ পেয়েছেন। চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় কৃষকেরা অসন্তোষ প্রকাশ করেছেন এবং পরিস্থিতির অবনতি ঘটেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার বলেন, চাহিদার তুলনায় সার সরবরাহ কম হওয়ায় কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। চলতি মাসেই আরও এক দফা সার বরাদ্দ পাওয়ার চেষ্টা চলছে। নতুন বরাদ্দের সার পৌঁছালে সংকট থাকবে না বলে আশা করছেন তাঁরা।