জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির সদস্য মনোনীত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি

জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটিতে স্থান পেলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি

 

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী। শনিবার (২৪ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এনসিসিসির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নে শিক্ষাক্রমের সংশ্লিষ্ট অংশের পরিমার্জন অনুমোদন নিয়ে সভায় আলোচনা হবে।

জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটিতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসির অন্তর্ভুক্তি

পাঠ্যক্রম সমন্বয় কমিটিতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি, অভিনন্দন শিক্ষাঙ্গনে

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী, পরিচালক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এনসিসিসির সদস্য হিসেবে মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী বলেন, এ মনোনয়ন তাঁর জন্য সম্মান ও গৌরবের বিষয়। একই সঙ্গে এটি তাঁর ওপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন।

আরও পড়ুন

বগুড়ায় বিয়ের বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৩

তিনি বলেন, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। দেশের শিক্ষা উন্নয়নে নিজের অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

এদিকে জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে হাছানাত আলী মনোনীত হওয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জেলার শিক্ষানুরাগী ও সচেতন ব্যক্তিরাও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।