পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ থেকে পাস করেননি কেউ

নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষক, ১০ পরীক্ষার্থীর সবাই ফেল

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ থেকে চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ শিক্ষার্থী। তাঁদের জন্য প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন ১৭ জন শিক্ষক। কিন্তু এবারের পরীক্ষায় ওই ১০ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি।

২০২১ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে ১৭ জন শিক্ষক কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। চলতি বছরের পরীক্ষায় অংশ নেওয়া ১০ জনের সবাই অকৃতকার্য হয়েছেন।

নওগাঁর ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষায় শূন্য পাসের ফল

পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ থেকে পাস করেননি কেউ, ফল খারাপের ব্যাখ্যা অধ্যক্ষের

শুধু পত্নীতলা কলেজ নয়, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নওগাঁর আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

শূন্য পাস করা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর বাহারুল উলুম আলিম মাদ্রাসা ও আরিফ মেমোরিয়াল কলেজ; পোরশা উপজেলার মেদা হযরত আয়েশা সিদ্দীকা (রা.) আলিম মাদ্রাসা; নিয়ামতপুর উপজেলার রাজাপুর বটতলী হাট কলেজ ও সাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ; রাণীনগর উপজেলার বড়খোল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ; ধামইরহাট উপজেলার শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ; মান্দা উপজেলার শ্যামচাঁদ মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ঘোনা আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ; আর আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা মহিলা বিএম অ্যান্ড টেকনিক্যাল কলেজ।

স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারি কোষাগার থেকে শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পেলেও পত্নীতলা কলেজের ১০ পরীক্ষার্থীর একজনও পাস করতে না পারার বিষয়টি উদ্বেগজনক। শিক্ষার্থীদের এমন ফলাফলের পেছনে শিক্ষকদের কোনো গাফিলতি রয়েছে কি না, তা যথাযথ কর্তৃপক্ষের তদন্ত করে দেখা উচিত বলে মনে করেন তাঁরা।

আরও পড়ুন

১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর রিপন

তবে খারাপ ফলাফলের কারণ হিসেবে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কথা জানিয়েছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল ইসলাম। তিনি বলেন, তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেশির ভাগই অনিয়মিত। তাঁরা পড়াশোনার পাশাপাশি কারখানা কিংবা দোকানে কাজ করেন। তাঁদের ধরে ধরে এনে ক্লাস করাতে হয়। এ কারণে ফলাফল এত খারাপ হয়েছে।

এবারের ফলাফলে নওগাঁর ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ জন শিক্ষক কর্মরত থাকা অবস্থায় ১০ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও পাঠদানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

তবে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতিকে ফল বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বিষয়টি খতিয়ে দেখে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং পাঠদানের মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।