নওগাঁয় সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম।

সরিষা চাষে প্রণোদনা, নওগাঁ সদরে উপকরণ পাচ্ছেন ৫ হাজার কৃষক

 

Thank you for reading this post, don't forget to subscribe!

ফসলের উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় নওগাঁয় সরিষার বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় সদর উপজেলার পাঁচ হাজার কৃষককে উন্নত জাতের সরিষার বীজ ও সার দেওয়া হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে কৃষি প্রণোদনার সরিষার বীজ ও সার বিতরণ।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল।

নওগাঁয় সরিষার বীজ ও সার বিতরণ, প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি বীজ ও ২০ কেজি সার

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, কৃষকদের অগ্রাধিকার সবার আগে। দেশের প্রধান চালিকাশক্তি কৃষক। তাই কৃষি প্রণোদনার প্রতিটি উপকরণ যেন প্রকৃত কৃষকেরা পান, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রণোদনার উপকরণ বিতরণে আত্মীয়তার কোনো সুযোগ নেই। সরকারের প্রধান লক্ষ্য দেশের সব ধরনের ফসলের উৎপাদন বাড়ানো। দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে আগামী দিনে প্রণোদনার পরিমাণ বাড়ানোর কথাও জানান তিনি।

আরও পড়ুন

রাজশাহীতে বোমা আতঙ্ক, পরে জানা গেল মিউজিক ডিভাইস

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার পাঁচ হাজার কৃষকের মধ্যে উন্নত জাতের এক কেজি করে সরিষার বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। সারের মধ্যে রয়েছে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি।

তিনি বলেন, আমদানিনির্ভরতা কমানো এবং পারিবারিক চাহিদা পূরণে কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নওগাঁয় সরিষার বীজ ও সার বিতরণ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক এক কেজি সরিষার বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।