মান্দায় পল্লি চিকিৎসকদের পরামর্শ, ‘ডাক্তার’ পদবি নয়, চিকিৎসার সীমাবদ্ধতা মেনে চলার পরামর্শ ডা. ইকরামুল বারী টিপুর

সীমাবদ্ধতার বাইরে চিকিৎসা নয়, পল্লি চিকিৎসকদের সতর্ক করলেন ডা. টিপু

 

Thank you for reading this post, don't forget to subscribe!

পল্লি চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। একই সঙ্গে নিজেদের চিকিৎসার সীমাবদ্ধতা মেনে দায়িত্বশীলতার সঙ্গে সেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। জটিল ও ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা উন্নত চিকিৎসার জন্য পাঠানোর আহ্বানও জানান এই সংসদ সদস্য।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁর মান্দা উপজেলা পরিষদ হলরুমে ৬০০ পল্লি চিকিৎসকের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্দায় পল্লি চিকিৎসকদের পরামর্শ, জটিল রোগীদের দ্রুত হাসপাতালে পাঠাতে হবে

অনুষ্ঠানে ডা. ইকরামুল বারী টিপু বলেন, গ্রামীণ জনপদে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে পল্লি চিকিৎসকেরা বিশেষ ভূমিকা পালন করেন। তবে যে ধরনের রোগের চিকিৎসা দেওয়ার সক্ষমতা তাঁদের রয়েছে, কেবল সেসব রোগেরই চিকিৎসা দেওয়া উচিত।

তিনি বলেন, জটিল বা ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা উন্নত চিকিৎসার জন্য রেফার করতে হবে। নিজেদের সীমাবদ্ধতা বুঝে দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

মান্দা উপজেলা পরিষদে পল্লি চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

পল্লি চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নামের আগে ‘ডাক্তার’ লেখা নিষিদ্ধ। আইন ও সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে পল্লি চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ না লেখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা ‘অটো ক্যান্সেল’, উদ্বেগে লাখো প্রবাসী

ভবিষ্যতে এ বিষয়ে আইনি কোনো পরিবর্তন এলে তখন বিষয়টি বিবেচনা করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মোখলেসুর রহমান মকে।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুব-উল আলম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে মান্দায় পল্লি চিকিৎসকদের পরামর্শ  দেয়ার পাশাপাশি ৬০০ পল্লি চিকিৎসকের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।