সাপাহারে গ্যাস সিলিন্ডারের আগুনে মৃত্যুর ঘটনা।

স্ত্রীকে বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামীও মারা গেলেন, দুই দিন পর স্ত্রীর মৃত্যু

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে স্বামী মারা যান। এর দুই দিন পর গ্রামের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী।

ঘটনাটি ঘটেছে উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে। নিহতরা হলেন ওই গ্রামের সোলায়মান আলী ও তার স্ত্রী আফরোজা বেগম (৬৩)।

সাপাহারের গোপালপুর সোনাডাঙা গ্রামে এলপিজি সিলিন্ডারের আগুনে দগ্ধ হওয়ার ঘটনা।

সাপাহারে গ্যাস সিলিন্ডারের আগুনে মৃত্যু, স্ত্রীকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন স্বামী

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে মশার কয়েল ধরানোর জন্য রান্নাঘরে যান আফরোজা বেগম। এ সময় তিনি গ্যাস লাইট জ্বালালে রান্নাঘরে থাকা এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনি দগ্ধ হন।

আফরোজা বেগমের চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন তার স্বামী সোলায়মান আলী। স্ত্রীকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনিও দগ্ধ হন।

পরে গুরুতর দগ্ধ অবস্থায় ওই রাতেই স্বামী-স্ত্রী দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে সোলায়মান আলী মারা যান।

আরও পড়ুন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু আজ, ১০ জুন পর্যন্ত প্রাথমিক ভর্তি নিশ্চয়ন

সোলায়মান আলীর মৃত্যুর দিনই তার মরদেহ এবং চিকিৎসাধীন স্ত্রী আফরোজা বেগমকে গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে সোলায়মান আলীকে দাফন করা হয়। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ২২ নভেম্বর রবিবার ভোর ৫টার দিকে আফরোজা বেগমও মারা যান।

সাপাহারে গ্যাস সিলিন্ডারের আগুনে মৃত্যুর বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, লোকমুখে তিনি বিষয়টি জেনেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।