নওগাঁর আত্রাইয়ে নতুন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উদ্বোধন নওগাঁর আত্রাই উপজেলায় পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সেবা আরও সহজ ও গতিশীল করতে নতুন জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে।Thank you for reading this post, don't forget to subscribe! অফিস চালুর ফলে উপজেলার বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন সেবা দ্রুত ও কার্যকরভাবে প্রদান করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সোমবার (৬ জুলাই) সকালে আত্রাই ফায়ার স্টেশন অফিসের পশ্চিম পাশে নবনির্মিত ভবনে আনুষ্ঠানিকভাবে এ জোনাল অফিসের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন শেখ মো. রেজাউল ইসলাম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই জোনাল (পল্লী বিদ্যুৎ) অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার মাহাবুব জিয়া, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) নওগাঁর নির্বাহী প্রকৌশলী (এসওডি) ময়নুল হাসান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার রেজাউল করিম এবং আত্রাই জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার রাজু হাসান। আত্রাই পল্লী বিদ্যুৎ জোনাল অফিস উদ্বোধন ,সেবার মান আরও উন্নত হওয়ার প্রত্যাশা এছাড়াও অনুষ্ঠানে পরিচালক সাইদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন জোনাল অফিস চালুর মাধ্যমে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ, বিল সংক্রান্ত সেবা, অভিযোগ নিষ্পত্তি এবং কারিগরি সহায়তা আরও দ্রুত ও মানসম্মতভাবে দেওয়া সম্ভব হবে। এতে সেবার পরিধি বাড়ার পাশাপাশি সাধারণ গ্রাহকদের ভোগান্তিও কমবে। তারা আরও বলেন, বিদ্যুৎ সেবার আধুনিকায়ন এবং গ্রাহকবান্ধব কার্যক্রম বাস্তবায়নে এ ধরনের অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবনটি চালু হওয়ার মাধ্যমে আত্রাই উপজেলার বিদ্যুৎ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ সেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। SEE MORE>>> Post navigation লালপুরে সহপাঠীর প্রস্তাব প্রত্যাখ্যানে শ্রেণিকক্ষে বিষপান, হাসপাতালে শিক্ষার্থী নওগাঁয় কৃষি প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ