আত্রাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ আশকান আলী আটক

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন আশকান আলী (৩৯) নামে এক ব্যক্তি। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের রসুলপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে আটক করে পুলিশ।

নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ আশকান আলী গ্রেপ্তার

আত্রাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার, আশকান আলীকে পাঠানো হলো কারাগারে

আশকান আলী রসুলপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বন্ধকের জমি গোপনে বিক্রির অভিযোগ, মান্দায় ৫ লাখ টাকা হারিয়ে দিশেহারা যুবক

এ ঘটনায় আশকান আলীর বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।