বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে হত্যা

বাড়ির কাছেই ওঁৎ পেতে ছিল দুর্বৃত্তরা, সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

 

Thank you for reading this post, don't forget to subscribe!

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সাইফুল ইসলাম (৫০) বগুড়া সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া এলাকার আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়নের দুইবারের সাবেক ইউপি সদস্য ছিলেন। পেশায় তিনি খামারি ছিলেন।

রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আশোকোলা পূর্বপাড়া এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তিন যুবক তাঁর পথরোধ করে।

এ সময় তাদের সঙ্গে সাইফুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই তিন যুবক রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে পাশের ধানখেতে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

বগুড়ায় সাবেক ইউপি সদস্য হত্যা ঘটনায় পুলিশের তদন্ত

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে হত্যা, ঘটনাস্থল থেকে জুতা ও স্মার্টফোন উদ্ধার

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাইফুল ইসলামকে উদ্ধার করেন। পরে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত হিসেবে একটি জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করেছে।

আরও পড়ুন

নারী চালক ও কর্মী নিয়ে বগুড়ায় চালু হচ্ছে বিআরটিসির বিশেষ বাস

নিহতের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত হিসেবে একটি জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।