ধামইরহাট ছাত্রীকে যৌন হয়রানি

ধামইরহাটে মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ১

নওগাঁর ধামইরহাট উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে যৌন  হয়রানি করার অভিযোগে এবং এর প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের ওপর হামলার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ধামইরহাট ছাত্রীকে হয়রানি ঘটনায় মামলা দায়েরের পর প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ধামইরহাট থানাধীন জগদল ফারাজিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী নিয়মিত মাদ্রাসায় যাতায়াতের সময়

একই এলাকার তাকমিম হোসেন (২২) তাকে প্রায়ই আপত্তিকর কথাবার্তা বলে হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, গত শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে ওই ছাত্রী মাঠে ছাগল বেঁধে বাড়ি ফেরার পথে একটি মালটা বাগানের কাছে পৌঁছালে আগে থেকে

ওত পেতে থাকা অভিযুক্ত তার হাত ধরে জোরপূর্বক বাগানের ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ধামইরহাট ছাত্রীকে যৌন হয়রানি ,অভিযোগের পর প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

এরপর ভুক্তভোগী ছাত্রীর মা বিষয়টির প্রতিবাদ করলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।

পরে তাকমিম হোসেন আরও দুজনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে ছাত্রী, তার মা এবং ছোট ভাইকে মারধর করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

হামলায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. আনোয়ার হোসেন ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত তাকমিম হোসেনকে গ্রেপ্তার করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত অভিযোগের বিষয়ে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

SEE MORE>>>