নওগাঁয় দুটি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল অন্য বাস

কয়েলের আগুন থেকে দুই বাসে অগ্নিকাণ্ডের ধারণা পুলিশের

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁয় দুটি বাসে আগুন লেগেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাস দুটির ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।

নওগাঁয় দুটি বাসে আগুন, য়েলের আগুন থেকে অগ্নিকাণ্ড, ধারণা পুলিশের

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ এর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

নওগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আল বারাকা পরিবহনের দুটি বাস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে বাস দুটির ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি বাসের মধ্যে দুটি আগুনে ক্ষতিগ্রস্ত হলেও অন্য বাসটির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং করলে বাতিল হবে ছাত্রত্ব, হুঁশিয়ারি উপাচার্যের

অগ্নিকাণ্ডে বাস দুটির ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।