নওগাঁ ফিলিং স্টেশন

নওগাঁয় ফিলিং স্টেশনের ১০ হাজার টাকা জরিমানা, অকটেন পরিমাপে অনিয়ম

নওগাঁ সদর উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ ও প্রয়োজনীয় সনদ যাচাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই। অভিযানে একটি ফিলিং স্টেশনে অকটেনের পরিমাপে অনিয়ম ধরা পড়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আরও কয়েকটি ফিলিং স্টেশনের তেলের পরিমাপ ও স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ যাচাই করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

অকটেন পরিমাপে অনিয়মে নওগাঁর ফিলিং স্টেশনকে জরিমানা

নওগাঁ ফিলিং স্টেশন অভিযান: কঠোর অবস্থানে জেলা প্রশাসন

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে নওগাঁ সদর উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে নওগাঁ বাইপাস সড়কের সাফিন ফিলিং স্টেশন-এ অকটেনের পরিমাপ গ্রহণযোগ্য সীমার বাইরে পাওয়া যায়। এ কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া সান্তাহার রোডের দেওয়ান ফিলিং স্টেশন, সোহাগ ফিলিং স্টেশন এবং বাইপাস সড়কের গনি ফিলিং স্টেশন-এ জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। এসব প্রতিষ্ঠানে পরিমাপ সঠিক পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানের সময় ফিলিং স্টেশনগুলোর স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ এবং বার্ষিক ভেরিফিকেশন সনদও পরীক্ষা করা হয়। পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে জ্বালানি না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান দিনার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) মো. আসাদুজ্জামান

এ ধরনের অভিযান অব্যাহত থাকলে জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত হওয়ার পাশাপাশি ভোক্তাদের অধিকার আরও সুরক্ষিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী মাজারে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত