নওগাঁয় তিনদিনব্যাপী জাতীয় ফল ও আম মেলার উদ্বোধন

নওগাঁয় তিনদিনব্যাপী জাতীয় ফল ও আম মেলা উদ্বোধন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরি এবং উন্নত জাতের ফল চাষে কৃষকদের উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত ফল সম্পর্কে খোঁজখবর নেন।

মেলায় প্রায় ১০টি স্টলে শতাধিক বিভিন্ন জাতের দেশীয় ফল, আম এবং ফলভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।

দর্শনার্থীদের জন্য প্রতিটি স্টলে ফলের বৈশিষ্ট্য, পুষ্টিগুণ এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।

এছাড়া হর্টিকালচার বিভাগের উৎপাদিত বিভিন্ন ফলের চারা, আচার এবং প্রক্রিয়াজাত পণ্যও প্রদর্শন করা হয়েছে।

মেলা উদ্বোধনের পর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে “রপ্তানিযোগ্য আম উৎপাদন” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান।

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলা

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলা , ১০টি স্টলে শতাধিক ফলের প্রদর্শনী

 আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান,

অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম,

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা, জেলা বীজ প্রত্যয়ন অফিসার বিষ্ণু পদ সাহাসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা।

এছাড়াও জেলার বিভিন্ন এলাকার কৃষক ও কৃষাণীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তারা উন্নত জাতের ফল চাষ, উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণ বিষয়ে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, এ মেলার মূল উদ্দেশ্য হলো দেশীয় ফলকে আরও জনপ্রিয় করা, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষকদের লাভজনক ফল উৎপাদনে উৎসাহ দেওয়া।

বিশেষ করে আম উৎপাদনে নওগাঁর সম্ভাবনাকে কাজে লাগিয়ে রপ্তানি সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কৃষি বিভাগ আশা করছে, এ ধরনের আয়োজন কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দেশের ফল উৎপাদন ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

SEE MORE>>>