নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক

নওগাঁর রাণীনগর উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে নির্যাতনের অভিযোগে নিশান আলী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আটক নিশান আলী উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী কিশোরী নিজ বাড়িতে মাছ ধরার জালের কাজ করছিল। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে নিশান আলী মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে তাকে ঘরের ভেতরে ডেকে নেয়। সেখানে কিশোরীকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁয় কিশোরীকে ধর্ষণ: আজ আদালতে পাঠানো হবে অভিযুক্তকে

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করেন। ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নিশান আলীকে আটক করে থানায় নিয়ে আসে।

রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, কিশোরীর মা নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে।

তিনি আরও জানান, রোববার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পুলিশ জানিয়েছে, দায়ের করা মামলার ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ওমর ফারুক সুমন গ্রেপ্তার দেখানোর আদেশ