নওগাঁয় অনলাইন জুয়ার আসরে অভিযান, দেশীয় অস্ত্রসহ ২ জুয়াড়ি গ্রেফতার

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুই জুয়াড়ি গ্রেফতার করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

অভিযানে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং একটি দেশীয় অস্ত্র (বড় ছোরা) জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর থানার খলিশাকুড়ি গ্রামের একটি সুপারি বাগানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়,

গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পায় যে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছেন।

পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ জেলার জগত সিংহপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে ইমাম হাসান বুলেট এবং

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাস্তা বাসন্তপুর গ্রামের মোন্তাসের ছেলে আশিকুর রহমান সানি (৩৯)।

পুলিশ জানায়, ইমাম হাসান বুলেটের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে একাধিক অনলাইন জুয়ার অ্যাপের সন্ধান পাওয়া যায়।

এর মধ্যে ACE 67, BD345, 2222Bet, 7J77, 77ABC, Jita Go, Taka Bet, BB44, PK OK, CK44, 2777Bet, BK33 এবং CV66সহ বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্মের অ্যাপ পাওয়া গেছে।

নওগাঁয় অনলাইন জুয়াড়ি গ্রেফতার

নওগাঁয় অনলাইন জুয়াড়ি গ্রেফতার, মোবাইলে মিলল একাধিক জুয়ার অ্যাপ

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইমাম হাসান বুলেটের মোবাইলের অনলাইন জুয়ার অ্যাকাউন্টে গত এক মাসে প্রায় ৭৩ হাজার ৮৩৭ টাকার লেনদেন হয়েছে।

এছাড়া তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র হিসেবে ব্যবহৃত বড় ছোরা উদ্ধার করা হয়।

অন্যদিকে আশিকুর রহমান সানির মোবাইল ফোনে জুয়া সংক্রান্ত বিকাশ ও নগদ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

অভিযানের সময় ইমাম হাসান বুলেটের কাছ থেকে জুয়ার ১ হাজার ৫৪০ টাকা এবং আশিকুর রহমানের কাছ থেকে ১ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং একটি দেশীয় অস্ত্র। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নওগাঁ সদর থানায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে পূর্বেও মাদক, জুয়া, চুরি এবং ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

SEE MORE>>>