প্রথমবারের মতো স্নাতক ভর্তি শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ে, ১০ জুন পর্যন্ত প্রাথমিক নিশ্চয়নের সুযোগ নওগাঁ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫-২৬ কার্যক্রম শুরু আজ, ১০ জুন পর্যন্ত প্রাথমিক ভর্তি নিশ্চয়ন নওগাঁ:Thank you for reading this post, don't forget to subscribe! প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার। জিএসটি (গুচ্ছ) ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ, বি ও সি ইউনিটে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষার্থীরা রোববার দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জিএসটির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন কার্যক্রম শেষ করার পাশাপাশি শিক্ষার্থীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রশিদ জমা দিতে হবে। নওগাঁ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫-২৬, ৮ থেকে ১১ জুন পর্যন্ত সরাসরি কাগজপত্র জমার সুযোগ। এসব কাগজপত্র একটি A4 সাইজের খামে সংরক্ষণ করে আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর উল্লেখপূর্বক বিশ্ববিদ্যালয়ে সশরীরে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, এ, বি ও সি ইউনিটে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীরা ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের (তৃতীয় তলা) ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত একনলেজমেন্ট স্লিপ বা জমাদানের রশিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় এই রশিদ প্রদর্শন করতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলাউদ্দিন বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে শিক্ষার্থীরা আসন নিশ্চিত করার সুযোগ হারাতে পারেন। ভর্তি-সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী জমা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রার প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। SEE MORE>>> Post navigation মালঞ্চি বাজারে কীটনাশক দোকানে দুর্ধর্ষ চুরি, দেয়াল কেটে লুট সাড়ে ৩ লাখ টাকার মালামাল বগুড়ার সেঞ্চুরি মোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্তে পুলিশ