রাজশাহীর ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশRed and White Dynamic Forest Fires Breaking News Instagram Post - 1

রাজশাহীতে অপরিপক্ব আম রোধে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার ২০২৬’ প্রকাশ, নির্ধারিত সময়েই সংগ্রহের নির্দেশনা

রাজশাহীর ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ, আম মৌসুম ঘিরে প্রতি বছরই বাড়তি তৎপরতা দেখা যায়।
গাছে ঝুলে থাকা কাঁচা আমকে ঘিরে চাষি, ব্যবসায়ী এবং ভোক্তাদের আগ্রহ থাকে তুঙ্গে।
তবে নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম বাজারে এলে একদিকে যেমন ভোক্তারা প্রতারিত হন, অন্যদিকে রাজশাহীর বিখ্যাত আমের সুনামও ক্ষতিগ্রস্ত হয়।
তাই প্রতি মৌসুমেই প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলো সতর্ক ভূমিকা পালন করে থাকে।
এবারও নিরাপদ, মানসম্মত এবং পরিপক্ব আম নিশ্চিত করতে সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন।
সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া, তাপমাত্রা এবং ফলের পরিপক্বতা বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এতে আমের স্বাদ, গুণগত মান এবং বাজারমূল্য ভালো থাকবে বলে আশা করা হচ্ছে।
রোববার (১০ মে) বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় আম সংগ্রহ, পরিবহন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফল গবেষণা কেন্দ্র, আমচাষি, ব্যবসায়ী এবং কুরিয়ার সার্ভিস প্রতিনিধিরা অংশ নেন।

রাজশাহীর ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ,নির্ধারিত সময়ের আগে আম নামালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সভায় জানানো হয়, নির্ধারিত সময়ের আগে কোনো আম গাছ থেকে নামানো বা বাজারে সরবরাহ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহীর আমের সুনাম দেশজুড়ে রয়েছে। এই সুনাম ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
কোনোভাবেই অপরিপক্ব আম বাজারে আসতে দেওয়া হবে না। এজন্য মাঠপর্যায়ে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হবে।
সভা শেষে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার ২০২৬’ প্রকাশ করা হয়। নির্ধারিত আম সংগ্রহের সময়সূচি: গুটি আম: ১৫ মে গোপালভোগ: ২২ মে রাণীপছন্দ ও লক্ষ্মণভোগ: ২৫ মে হিমসাগর/খিরসাপাত: ৩০ মে ল্যাংড়া ও ব্যানানা ম্যাঙ্গো: ১০ জুন আম্রপালি ও ফজলি: ১৫ জুন বারি আম-৪: ৫ জুলাই আশ্বিনা: ১০ জুলাই গৌড়মতি: ১৫ জুলাই এছাড়া কাটিমন ও বারি আম-১১ সারা বছর বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন,
এই ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসরণ করলে রাজশাহীর আমের গুণগত মান বজায় থাকবে এবং কৃষক, ব্যবসায়ী ও ভোক্তা সবাই উপকৃত হবেন।

By Borsha