সেদ্ধ ডিম সংরক্ষণে অসতর্কতায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন পুষ্টিবিদরা সেদ্ধ ডিম সংরক্ষণ পদ্ধতি হলো খাওয়ার আগে ও পরে সঠিক সংরক্ষণ পদ্ধতি না মানলে এটি সহজেই স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। ব্যস্ত জীবনে অনেকেই সময় বাঁচাতে আগেই ডিম সেদ্ধ করে রেখে দেন এবং পরে তা খেয়ে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়ম না জানলে এই সাধারণ খাদ্যই শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। পুষ্টিবিদদের মতে, আমাদের দেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় সেদ্ধ ডিম দীর্ঘ সময় বাইরে রাখা নিরাপদ নয়। ডিম সেদ্ধ করার পর সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। এর বেশি সময় বাইরে থাকলে ডিমে ব্যাকটেরিয়া ও ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে, যা বাইরে থেকে বোঝা যায় না। ফলে খাদ্যজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। সঠিকভাবে সংরক্ষণ করলে সেদ্ধ ডিম কয়েকদিন পর্যন্ত নিরাপদ থাকে। ডিম সেদ্ধ করার পর তা ঠান্ডা করে দুই ঘণ্টার মধ্যে ফ্রিজে রাখা উচিত। তবে গরম অবস্থায় কোনো বদ্ধ বা প্লাস্টিকের পাত্রে রাখা ঠিক নয়, কারণ এতে আর্দ্রতা জমে গিয়ে ডিম দ্রুত নষ্ট হতে পারে। ফ্রিজে রাখা সেদ্ধ ডিম সাধারণত সাত দিন পর্যন্ত নিরাপদ থাকে। তবে আধা সেদ্ধ ডিম দুই দিনের বেশি রাখা উচিত নয়। সেদ্ধ ডিম সংরক্ষণ পদ্ধতি ,ফ্রিজের দরজায় নয়, ভেতরের স্থির অংশে ডিম রাখার পরামর্শ। সংরক্ষণের সময় ডিমের খোসা না ছাড়ানোই ভালো, কারণ খোসা ডিমকে বাইরের জীবাণু থেকে কিছুটা সুরক্ষা দেয় এবং পুষ্টিগুণও ধরে রাখে। অনেকেই ফ্রিজের দরজার অংশে ডিম রাখেন, যা বিশেষজ্ঞদের মতে নিরাপদ নয়। কারণ ফ্রিজের দরজা বারবার খোলা-বন্ধ হওয়ার ফলে তাপমাত্রা পরিবর্তন হয়, এতে ডিম দ্রুত নষ্ট হতে পারে। তাই ফ্রিজের ভেতরের স্থির ও ঠান্ডা অংশে ডিম রাখা সবচেয়ে নিরাপদ। ডিম খাওয়ার আগে কিছু সতর্কতার লক্ষণ অবশ্যই খেয়াল করা উচিত। যেমন তীব্র দুর্গন্ধ, খোসা অস্বাভাবিকভাবে পিচ্ছিল হওয়া বা রং পরিবর্তন হওয়া। এসব লক্ষণ দেখা গেলে সেই ডিম খাওয়া থেকে বিরত থাকা উচিত। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেদ্ধ ডিম কেটে বা কুচি করে দীর্ঘ সময় রেখে দেওয়া ঠিক নয়। এতে ডিমের পুষ্টিগুণ দ্রুত নষ্ট হয়ে যায়। একইভাবে ডিপফ্রিজে রাখা উচিত নয়, কারণ এতে ডিমের স্বাদ ও গঠন পরিবর্তিত হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, সঠিক সংরক্ষণ ও কিছু সহজ নিয়ম মেনে চললে সেদ্ধ ডিম একটি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য হিসেবে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব। এতে খাদ্যজনিত ঝুঁকি কমে এবং শরীর পায় প্রয়োজনীয় প্রোটিন ও পুষ্টি। SEE MORE>>> Post navigation সুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মৌয়াল গুরুতর আহত কর্মক্ষেত্রে প্রেম বাড়ছে, বিয়েতে গড়াচ্ছে ৪৩ শতাংশ সম্পর্ক: নতুন সমীক্ষা