কর্মক্ষেত্রে প্রেমের প্রবণতা বাড়ছে, বিয়েতে গড়াচ্ছে বড় অংশ: সমীক্ষায় চমকপ্রদ তথ্য বর্তমান কর্মব্যস্ত জীবনে অফিস এখন শুধু কাজের জায়গা নয় বরং কর্মক্ষেত্রে প্রেম বাড়ছে সাথে সাথে সহকর্মীদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবেও বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, কর্মক্ষেত্রে সহকর্মীদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার প্রবণতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এসব সম্পর্কের একটি বড় অংশ শেষ পর্যন্ত বিয়েতে রূপ নিচ্ছে। ‘ওয়ার্কপ্লেস রোমান্স স্ট্যাটিস্টিকস’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ শতাংশেরও বেশি কর্মী জীবনের কোনো না কোনো পর্যায়ে সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এর মধ্যে প্রায় ৪৩ শতাংশ সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়েছে বা বিয়েতে গড়িয়েছে, যা কর্মক্ষেত্রের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সামাজিক চিত্র তুলে ধরে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মতে, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার ফলে সহকর্মীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও ঘনিষ্ঠতা তৈরি হয়, যা সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। প্রায় ৬৫ শতাংশ উত্তরদাতা এই মত প্রকাশ করেছেন। এছাড়া ৬১ শতাংশ কর্মী জানিয়েছেন, ব্যস্ত জীবনযাত্রার কারণে অফিসের বাইরে নতুন মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ কম থাকায় কর্মক্ষেত্রেই সম্পর্ক তৈরি হচ্ছে বেশি। তবে সব দিকই ইতিবাচক নয়। সমীক্ষায় প্রায় ৪০ শতাংশ অংশগ্রহণকারী স্বীকার করেছেন, তারা কর্মক্ষেত্রে সম্পর্কের কারণে ব্যক্তিগত জীবনে জটিলতার মুখে পড়েছেন। কর্মক্ষেত্রে প্রেম বাড়ছে অফিস রোমান্সে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নষ্ট হওয়ার অভিযোগ। একইভাবে ৫৪ শতাংশ জানিয়েছেন, অফিস রোমান্স তাদের কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নষ্ট করেছে। প্রতিবেদনে আরও উঠে এসেছে, ৫৭ শতাংশ কর্মী মনে করেন অফিসের প্রেম তাদের কাজের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই সহকর্মীদের গসিপ, আলোচনা-সমালোচনা এবং অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন। প্রায় ৩৩ শতাংশ ক্ষেত্রে সহকর্মীদের মধ্যে ঈর্ষা বা মানসিক চাপ তৈরি হওয়ার ঘটনাও দেখা গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রায় ৩০ শতাংশ কর্মী জানিয়েছেন, সম্পর্ক ভেঙে গেলে কর্মক্ষেত্রে অস্বস্তি এড়াতে তারা আগেই সম্ভাব্য বিচ্ছেদের পরিকল্পনা করে রাখেন, যা বিষয়টিকে আরও জটিল করে তোলে। বিশেষজ্ঞদের মতে, কর্মক্ষেত্রে সম্পর্ক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা বাস্তবসম্মত নয়। তবে এর জন্য সঠিক নীতিমালা ও সীমারেখা থাকা জরুরি। প্রতিষ্ঠানগুলোর উচিত স্পষ্ট ‘রিলেশনশিপ পলিসি’ তৈরি করা, যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অভিযোগের সুযোগ না থাকে। সব মিলিয়ে সমীক্ষার ফলাফল বলছে, কর্মক্ষেত্রে প্রেম এখন আর ব্যতিক্রমী কোনো ঘটনা নয়, বরং এটি একটি সাধারণ সামাজিক বাস্তবতায় পরিণত হয়েছে। তবে এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন চ্যালেঞ্জ ও পেশাগত শৃঙ্খলার প্রশ্ন। SEE MORE>>> Post navigation সেদ্ধ ডিম সংরক্ষণে ভুল করলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি, জানুন সঠিক নিয়ম