সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নওগাঁ জেলা ইউনিট প্রধান শহিদুল ইসলাম

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নওগাঁ ইউনিট প্রধান হলেন শহিদুল ইসলাম

সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানি, মিথ্যা মামলা, কারাবন্দিত্ব ও হত্যাকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ এবং ভুক্তভোগীদের আইনি ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের  নওগাঁ জেলা ইউনিট প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক শহিদুল ইসলাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

শহিদুল ইসলাম বর্তমানে মোহনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি (অনলাইন), বার্তা২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট এবং বাংলা এডিশনের রাজশাহী বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক এদিন পত্রিকায়ও কর্মরত রয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী সাংবাদিকদের ওপর সংঘটিত হামলা ও নির্যাতনের ঘটনা পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা হয়েছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নওগাঁ জেলা ইউনিট

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল: সাংবাদিকদের ওপর নির্যাতনের তথ্য সংগ্রহ

সংগঠনটির প্রধান সাংবাদিক মোহাম্মদ আলী আবির জানান, স্বাধীনতার পর গত ৫৭ বছরে দেশে সংঘটিত ৪৩ জন পেশাদার সাংবাদিক হত্যাকাণ্ডসহ আহত ও নির্যাতিত সাংবাদিকদের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে।

দীর্ঘ ছয় মাস ধরে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও বিভিন্ন উপাত্ত বিশ্লেষণের পর এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

সংগঠনটি আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে সারাদেশে কার্যক্রম শুরু করবে। দেশের প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সমন্বয়ে মাঠপর্যায়ে সাংবাদিক নির্যাতনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা হবে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের ওপর হামলা বা নির্যাতনের ঘটনায় প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি মামলা সংক্রান্ত সহযোগিতা এবং ভুক্তভোগী সাংবাদিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনের চেয়ারম্যান অনুসন্ধানী সাংবাদিক মো. খায়রুল আলম রফিকের সার্বিক তত্ত্বাবধানে গত কয়েক মাস ধরে সংগঠনটির সাংগঠনিক প্রস্তুতি ও কৌশলগত পরিকল্পনার কাজ চলছিল।

নওগাঁ জেলা ইউনিট প্রধানের দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন, হয়রানি ও হামলার বিরুদ্ধে সোচ্চার থেকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোই হবে তাঁদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, নওগাঁ জেলার সাংবাদিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সংগঠনটির চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দেশের প্রতিটি জেলায় দায়িত্বশীল প্রতিনিধিদের মাধ্যমে সাংবাদিক নির্যাতনের ঘটনা পর্যবেক্ষণ, নথিভুক্তকরণ এবং প্রয়োজনীয় আইনি ও মানবিক সহায়তা দেওয়ার কাজ করা হবে।

তিনি আরও বলেন, শহিদুল ইসলামের পেশাগত অভিজ্ঞতা, দায়িত্ববোধ এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার বিষয়টি বিবেচনা করে তাঁকে নওগাঁ জেলা ইউনিট প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভবিষ্যতে সাংবাদিকদের জন্য নিরাপদ, স্বাধীন ও মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

নওগাঁয় সমবায় প্রতিষ্ঠানের ৪ কোটি টাকা নিয়ে আত্মগোপনের অভিযোগ