ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে।Thank you for reading this post, don't forget to subscribe! এ সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিবগঞ্জ পৌর এলাকার সন্যাসী ধোন্দাকোলা গ্রামের জয় কুমার (১৯) ও তার চাচাতো ভাই বিশাল কুমার (১৮) আর্জেন্টিনা দলের সমর্থক। অপরদিকে একই গ্রামের তন্ময় (২২) ও স্বপন মোহন্ত (১৮) ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ ফুটবল নিয়ে দুই পক্ষের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে পোস্ট দেওয়া হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে গত ৬ জুলাই রাত ৮টার দিকে গ্রামে মুখোমুখি বাকবিতণ্ডা শুরু হয়। শিবগঞ্জ উপজেলায় ব্রাজিল আর্জেন্টিনা সংঘর্ষ , থানায় অভিযোগ দায়ের একপর্যায়ে কথা-কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এতে এইচএসসি পরীক্ষার্থী জয় কুমার এবং বিশাল কুমার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত শিক্ষার্থী জয় কুমারের বাবা রমেন্দ্রনাথ মণ্ডল বলেন, তার ছেলে ও ভাতিজা আর্জেন্টিনা দলের সমর্থক। ফেসবুকে ফুটবল খেলা নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার পর বিষয়টি নিয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে। স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে খেলাধুলা নিয়ে মতবিরোধ থেকে এমন সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত। তারা এ ধরনের ঘটনায় সবাইকে সংযমী থাকার আহ্বান জানিয়েছেন। SEE MORE>>> Post navigation প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে বগুড়া, সংসদে বিল বগুড়ায় খাল খনন প্রকল্পের শ্রমিক তালিকায় চেয়ারম্যান-মেম্বার-প্রবাসীর নাম, অনিয়মের অভিযোগ