নাটোরে ভাগনের সাইকেল চুরি

নেশার টাকার জন্য ভাগনের সাইকেল চুরি, ভাইয়ের বিরুদ্ধে বোনের মামলা

নাটোরের লালপুর উপজেলায় ভাগনের সাইকেল চুরিঘটনায় নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছেন এক বোন। অভিযোগ, নেশার টাকা জোগাড় করতে ভাগনের শখের বাইসাইকেল চুরি করে তা অন্য জেলায় বিক্রি করে দেন অভিযুক্ত। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন ওরফে কালু (৩৬)কে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নাটোরে ভাগনের বাইসাইকেল চুরির ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ

নেশার টাকা জোগাড় করতে ভাগনের সাইকেল চুরি: পুলিশ উদ্ধার করল চুরি যাওয়া সাইকেল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীর হোসেন তার বোন মরিয়ম খাতুনের বাড়িতে বেড়াতে যান। রাতের কোনো এক সময় তিনি বাড়ি থেকে ভাগনের ব্যবহৃত বাইসাইকেলটি নিয়ে চলে যান। পরদিন মরিয়ম খাতুন জানতে পারেন, তার ভাই নেশার টাকা সংগ্রহের উদ্দেশ্যে পাবনার ঈশ্বরদীতে সাইকেলটি বিক্রি করে দিয়েছেন। পরে তিনি লালপুর থানায় ভাইয়ের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ঈশ্বরদী শহরের একটি বাড়ি থেকে প্রায় ২২ হাজার টাকা মূল্যের চুরি যাওয়া বাইসাইকেলটি উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলা দায়েরের পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে বাইসাইকেলটি উদ্ধার করা হয়েছে। রোববার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আদালতের অনুমতি নিয়ে বাদী তার উদ্ধার হওয়া বাইসাইকেল ফেরত নিতে পারবেন।

চট্টগ্রামে আলোচিত শিশু ইরা মনি হত্যা মামলার রায় আজ