নওগাঁ জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ঘিরে নওগাঁ জেলা স্টেডিয়াম শনিবার বিকেলে পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায় ।Thank you for reading this post, don't forget to subscribe! রঙিন বেলুন, ফেস্টুন, দর্শকদের উচ্ছ্বাস এবং শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো স্টেডিয়ামজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে ক্রীড়াপ্রেমীরা মাঠে ভিড় করতে থাকেন। অভিভাবক, শিক্ষক, স্থানীয় ক্রীড়া সংগঠক এবং নানা বয়সী দর্শকদের উপস্থিতিতে স্টেডিয়াম যেন নতুন প্রাণ ফিরে পায়। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ভার্চুয়াল উপস্থিতি পুরো আয়োজনকে আরও গুরুত্ববহ করে তোলে। উদ্বোধনের মুহূর্তে মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন ও শফিউল আজম রানা, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হকসহ বিভিন্ন সরকারি ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা। নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ,উদ্বোধনের পরই জমজমাট ফুটবল ম্যাচে মাতে দর্শক। উদ্বোধনের পরপরই শুরু হয় আকর্ষণীয় ফুটবল ম্যাচ। এতে অংশ নেয় নওগাঁ সদর ও নিয়ামতপুর উপজেলার বালক ও বালিকা দল। খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স এবং দর্শকদের প্রাণবন্ত সমর্থন ম্যাচটিকে আরও উপভোগ্য করে তোলে। মাঠজুড়ে ছিল উৎসবের আবহ, যা স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। নির্বাচিত খেলোয়াড়দের ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, সাঁতারসহ মোট আটটি ইভেন্ট রাখা হয়েছে। নওগাঁ জেলায় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ১২টি দল। “ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতা জেলার তরুণ ক্রীড়াবিদদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের আয়োজন নিয়মিত হলে নওগাঁ থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। SEE MORE>>> Post navigation নওগাঁয় সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিন আলী পিন্টুকে একুশে পরিষদের বিশেষ সম্মাননা জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নওগাঁয় ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল