কৃষকদের মানববন্ধন ও দাবিRed and White Dynamic Forest Fires Breaking News Instagram Post - 1

মহাদেবপুরে ইটভাটার ধোঁয়ায় ৭০ বিঘা ধান নষ্ট, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের মানববন্ধন

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে বিস্তীর্ণ কৃষকদের মানববন্ধন ও দাবি  ।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় কৃষকদের দাবি, প্রায় ৭০ বিঘা জমির ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা নিয়ে পুরো এলাকায় চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

রোববার (৩ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় তারা নষ্ট হয়ে যাওয়া ধান হাতে নিয়ে ক্ষতিপূরণ ও সংশ্লিষ্ট ইটভাটা বন্ধের দাবি জানান।

মানববন্ধনে শতাধিক কৃষক অংশ নেন এবং তাদের জীবিকা হারানোর আশঙ্কার কথা তুলে ধরেন।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার খাজুর ইউনিয়নের রানতৈর ও খাজুর মৌজার মাঝামাঝি এলাকায় অবস্থিত Sarkar and Sons Brick Field নামের একটি ইটভাটার কারণে এই ক্ষতি হয়েছে।

বিশেষ করে ভাটা বন্ধের সময় নির্গত বিষাক্ত গ্যাস ও ঘন ধোঁয়ায় ধানের শিষ শুকিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে ধানের শিষ সাদা হয়ে গেছে এবং অনেক জমিতে ধান কালচে হয়ে নষ্ট অবস্থায় পড়ে আছে।

পরিবেশবিধ্বংসী ইটভাটার বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন ও দাবি

কৃষকেরা জানান, ধানের দানা কুঁচকে গিয়ে খাদ্যযোগ্যতা হারিয়েছে, ফলে পুরো মৌসুমের পরিশ্রম ও বিনিয়োগ নষ্ট হয়ে গেছে।

স্থানীয় কৃষকদের দাবি, প্রায় ১০০ জন প্রান্তিক কৃষকের জমি এই ক্ষতির শিকার হয়েছে।

অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন, এখন সেই ঋণ পরিশোধ নিয়েও চরম অনিশ্চয়তায় পড়েছেন।

মানববন্ধনে কৃষকেরা বলেন, এলাকায় অবস্থিত অনিয়মিত ও পরিবেশবিধ্বংসী ইটভাটার কারণে প্রতি বছরই ফসল ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে এবারের ক্ষতি তুলনামূলকভাবে অনেক বেশি। তারা অবিলম্বে এসব ইটভাটা বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে মানজুরা মুশাররফ জানান, কৃষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

অন্যদিকে অভিযুক্ত ইটভাটার মালিক ও স্থানীয় ইটভাটা মালিক সমিতির সভাপতি ইব্রাহীম সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষকদের অভিযোগ ভিত্তিহীন।

তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি দাবি করেন।

স্থানীয়রা মনে করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশ দূষণ ও কৃষি ক্ষতি আরও বাড়বে।

তাই তারা স্থায়ীভাবে পরিবেশবান্ধব ইটভাটা নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

SEE MORE>>>

By Borsha