বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে গঠিত ইউনিয়নগুলো প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তার পরিবারের সদস্যদের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।

শনিবার (২০ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি বগুড়ার জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চিঠিতে তিন ইউনিয়নের নাম পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠিতে স্থানীয় জনগণের মতামত,

এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে নতুন করে গণশুনানির আয়োজন করতে বলা হয়েছে। গণশুনানির মাধ্যমে প্রস্তাবিত নতুন নাম চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, চিঠি পাওয়ার পরপরই নাম পরিবর্তনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।

নতুন নাম নির্ধারণের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে গত ১১ ও ১৪ জুন জেলা প্রশাসনের প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়।

এই পুনর্গঠনের অংশ হিসেবে শিবগঞ্জে ‘মীরবাড়ী’ এবং মোকামতলায়

বগুড়ার ইউনিয়নের নাম পরিবর্তন

বগুড়ার ইউনিয়নের নাম পরিবর্তন, নতুন নামে গেজেট প্রকাশের প্রস্তুতি

‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।

নতুন ইউনিয়নের নাম ঘোষণার পরই তা নিয়ে বিতর্ক শুরু হয়।

অনেকেই অভিযোগ করেন, ইউনিয়নগুলোর নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তার পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে।

বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং জাতীয় সংসদেও এ নিয়ে আলোচনা হয়।

যদিও ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নাম এখনো অপরিবর্তিত রয়েছে।

স্থানীয়দের একটি অংশ দাবি করেছে, ওই নামটিও প্রতিমন্ত্রীর পরিবারের একজন সদস্যের নামের সঙ্গে মিল রয়েছে।

এদিকে ইউনিয়নের নাম বিতর্কের মধ্যেই ৫৩ বছরের পুরোনো শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রতিমন্ত্রীর নামে করার উদ্যোগ নেওয়া হয়েছিল, যা নিয়েও ব্যাপক সমালোচনা দেখা দেয়।

পরবর্তীতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ না করার নির্দেশ দেন এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠান বলে জানা গেছে।

শনিবার বিকেলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ায় এ নিয়ে আর কোনো বিতর্ক থাকার কথা নয়।

অন্যদিকে তার প্রেস সচিব আতিকুর রহমান আতিক দাবি করেন, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করার চেষ্টা করছেন।

SEE MORE>>>