আত্রাইয়ে নদীর তীরে এনজিওকর্মীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নওগাঁর আত্রাইয়ে শেখর কুমার সরকার (২৫) নামে এক এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২০ জুন) রাতে উপজেলার আত্রাই নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত শেখর কুমার সরকার উপজেলার দর্শন গ্রামের মৃত সমর চন্দ্র সরকারের ছেলে।

তিনি বগুড়ার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরেন শেখর।

বাড়িতে এসে তিনি প্রচণ্ড গরম লাগার কথা জানান। পরে কিছুক্ষণ বাইরে ঘুরে আসার কথা বলে আবার বাড়ি থেকে বের হন।

আত্রাইয়ে এনজিওকর্মীর মরদেহ উদ্ধার

আত্রাইয়ে এনজিওকর্মীর মরদেহ উদ্ধার ,মৃত্যুর কারণ জানতে তদন্ত

রাত গভীর হলেও তিনি আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে রাত ১১টার দিকে তার মা এক আত্মীয়কে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে আত্রাই নদীর তীরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, মরদেহের পাশে বমির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে কী কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

SEE MORE>>>