ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন খুন

ইতালিতে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী ও শিশুসহ বাংলাদেশি পরিবারের তিন সদস্য খুন হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও একজন সদস্য। নিহতদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে।

স্থানীয় সময় শুক্রবার রাতে রোমের পার্শ্ববর্তী কেসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে।

ঘটনাটি ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল (৪০), তাঁর স্ত্রী আরজু বেগম (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা ওরফে আলিসিয়া।

এ ঘটনায় আহত হয়েছেন তাদের ১৮ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন, যিনি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

ইতালিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের বরাত দিয়ে নিহত কামাল উদ্দিন বাবুলের ভাতিজা আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে।

ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্য খুন

ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্য খুন ,গুরুতর আহত একমাত্র ছেলে

তারা হঠাৎ করেই বাবুল, তাঁর স্ত্রী এবং শিশুকন্যার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

ঠিক সেই সময় বাইরে থেকে বাসায় ফেরেন বাবুলের ছেলে অয়ন। ঘরে ঢুকে পরিস্থিতি দেখে তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা তার ওপরও হামলা চালায়।

ছুরিকাঘাতে গুরুতর আহত হলেও তার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এতে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুল, তাঁর স্ত্রী এবং শিশুকন্যাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অয়নকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিহত পরিবারের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজন ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ইতালির আইনশৃঙ্খলা বাহিনী হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

SEE MORE>>>