VAR বিতর্কে জার্মানির বিদায়, প্রশ্নের মুখে রেফারির সিদ্ধান্ত বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে VAR বিতর্ক ঘিরে বিদায় নিলো জার্মানি । বিশ্বকাপে আবারও বিতর্কের কেন্দ্রে এসেছে VAR প্রযুক্তি।Thank you for reading this post, don't forget to subscribe! রাউন্ড অফ ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির একটি গুরুত্বপূর্ণ গোল বাতিল হওয়াকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি-র বিদায়ের পর প্রশ্ন উঠেছে—সত্যিই কি ন্যায্য গোল বাতিল করা হয়েছিল? প্যারাগুয়ে অঘটন ঘটিয়ে টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ১৬-এ জায়গা করে নেয়। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের ফল ছিল ১-১। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১২ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে জার্মানিকে এগিয়ে দেন জোনাথন তাহ। প্রথমে রেফারি জালাল জায়েদ গোলের সিদ্ধান্ত দেন। এতে উল্লাসে মেতে ওঠেন জার্মান ফুটবলার ও সমর্থকেরা। কিন্তু কিছুক্ষণ পরই VAR রিভিউয়ের নির্দেশ আসে। রিপ্লে দেখে রেফারি সিদ্ধান্তে পরিবর্তন আনেন। ভিডিওতে দেখা যায়, তাহ হেড করার আগে ওয়ালডেমার অ্যান্টন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল-কে ধাক্কা দিয়েছেন। সেই কারণেই গোল বাতিল ঘোষণা করা হয়। জার্মানি VAR বিতর্ক ,বাতিল হওয়া গোল ঘিরে সমালোচনার ঝড় এই সিদ্ধান্ত মানতে পারেনি জার্মানি শিবির। মাঠেই প্রতিবাদ জানান জোসুয়া কিমিচ। কোচ জুলিয়ান নাগেলসম্যান-ও অসন্তোষ প্রকাশ করেন। তবে রেফারি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারার মন্তব্য করেন, এটি ফাউল ছিল না। তার মতে, ফুটবলে বডি কনট্যাক্ট স্বাভাবিক এবং গোলরক্ষক খুব সহজেই পড়ে গিয়েছিলেন। সাবেক সহকারী রেফারি ড্যারেন কান-ও বলেন, ধাক্কাটি খুব হালকা ছিল, যদিও এমন ক্ষেত্রে অনেক সময় সিদ্ধান্ত গোলরক্ষকের পক্ষেই যায়। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল জার্মানির একাধিক শট রুখে দেন। জার্মানির ষষ্ঠ শটে জোনাথন তাহ বল বারের ওপর দিয়ে মারলে চাপ আরও বাড়ে। এরপর হোসে ক্যানালে গোল করে প্যারাগুয়ের জয় নিশ্চিত করেন। এই ম্যাচের পর আবারও প্রশ্ন উঠেছে—VAR কি সবসময় ন্যায্য বিচার নিশ্চিত করছে, নাকি কখনও কখনও খেলাটির স্বাভাবিক প্রবাহ ও আবেগকে বিতর্কের মুখে ঠেলে দিচ্ছে? SEE MORE>>> Post navigation কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, ৩ পুলিশের মৃত্যুদণ্ড নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন, আটক ৩