রাণীনগরে রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ, চরম ভোগান্তিতে গ্রামবাসী নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে।Thank you for reading this post, don't forget to subscribe! উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর পশ্চিমপাড়া (তুলাপট্টিপাড়া) এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকার শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা দখল করে দেয়াল নির্মাণের ফলে চলাচলের পথ আরও সংকীর্ণ হয়ে পড়েছে, যা জনদুর্ভোগ বাড়িয়েছে। স্থানীয় সূত্র ও এজাহার থেকে জানা যায়, খট্টেশ্বর পশ্চিমপাড়ায় প্রবেশের একমাত্র সরু গ্রামীণ সড়কটিতে আগে ইট বিছানো ছিল। প্রতিদিন শতাধিক পরিবারের মানুষ এই রাস্তা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি ওই রাস্তার সোলিং করা ইট তুলে সেখানে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন এলাকার বাসিন্দা ও মজিবর রহমান টিকাদার। এমন কর্মকাণ্ডে বাধা দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, মজিবর রহমান, তার স্ত্রী এছেনা বিবি এবং পরিবারের অন্যান্য সদস্যরা প্রতিবাদকারীদের ওপর হামলা চালান। এতে মোজাফ্ফর হোসেন, তার স্ত্রী জলি বিবি এবং পুত্রবধূ শ্রাবণী আক্তার আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় কৌশলে আহত নারীদের শরীর থেকে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়। রাণীনগরে রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ, প্রতিবাদ করায় হামলারও অভিযোগ পরে মোজাফ্ফরের ছেলে জুয়েল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত মজিবর রহমান টিকাদারকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা অভিযোগ করেন, অভিযুক্ত পরিবারের সদস্যরা এখনও প্রতিবেশীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা বকুল, আব্দুল মান্নান, আজাদ ও ইয়াদুলসহ অনেকে বলেন, সরকারি রাস্তার জায়গা দখল করে দেয়াল নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন। ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি জানান, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে আপাতত প্রাচীর নির্মাণ বন্ধ রাখতে বলা হয়েছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, অভিযোগের বিষয়ে চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্যা সমাধান না হলে প্রশাসন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। SEE MORE>>> Post navigation মহাদেবপুরে অবৈধ মজুতদারের বাড়ি থেকে ৩০০ বস্তা সার উদ্ধার স্বামী-সন্তানের স্বীকৃতি না পাওয়ার অভিযোগে বদলগাছীতে নারীর সংবাদ সম্মেলন