মান্দায় ফেক আইডি থেকে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মানববন্ধন নওগাঁর মান্দা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত ফেক আইডি থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।Thank you for reading this post, don't forget to subscribe! মান্দা ফেক আইডি অপপ্রচার নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা অভিযুক্ত আইডির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শনিবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবী, উপজেলা বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রনি, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলে রাব্বি তুষার, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা জানান, গত ৩ জুলাই ‘মান্দা নিউজ পয়েন্ট’ নাম ব্যবহারকারী একটি কথিত ফেক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এমপির নির্দেশ অমান্য করে ডিপ ভাঙচুর, ৩০০ বিঘা জমির ধান নষ্টসহ বিভিন্ন অভিযোগ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। মান্দা ফেক আইডি অপপ্রচার ,ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের তাদের দাবি, ওই পোস্টে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবীকে জড়িয়ে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে ব্যক্তির সম্মানহানি এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তারা মন্তব্য করেন। এ সময় ভুক্তভোগী হুদা রেজাউন্নবী বলেন, তার বিরুদ্ধে ‘মান্দা নিউজ পয়েন্ট’ নামের একটি ফেক আইডি থেকে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, এ ধরনের অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ফেক আইডি শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। তারা গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সত্যতা নিশ্চিত না করে কোনো তথ্য শেয়ার না করার অনুরোধ করেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ফেক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। SEE MORE>>> Post navigation ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি: গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত সম্পূর্ণ তালিকা ধামইরহাটে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা