বদলগাছীতে শিশুর মৃত্যু

বদলগাছীতে পুকুরের পানিতে পড়ে ৩ বছরের রায়য়ানের মৃত্যু

 

Thank you for reading this post, don't forget to subscribe!

পুকুরের পানিতে পড়ে নওগাঁর বদলগাছীতে শিশুর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের মহদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়য়ান ওই গ্রামের মো. রতন হোসেনের ছেলে।

মায়ের অজান্তেই পুকুরে ৩ বছরের শিশু! অতঃপর…

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মায়ের অজান্তে বাড়ির পাশে খেলছিল রায়য়ান। একপর্যায়ে খেলতে খেলতে বাড়ির পাশের আখতারুজ্জামান রঞ্জু মাস্টারের পুকুরপাড়ে যায় সে। সেখানে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।

বদলগাছীর মহদীপুরে পুকুরের পানিতে পড়ে রায়য়ানের মৃত্যু

বদলগাছীতে শিশুর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

পরে শিশুটির ফুফু পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে রায়য়ানকে ভাসতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করেন।

উদ্ধারের পর দ্রুত রায়য়ানকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি বদলগাছী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১২ ক্যাটাগরিতে ১৬ জন নিয়োগ

বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলামের নির্দেশনায় এসআই জিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোক।

বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।