মান্দায় অবৈধ ইটভাটায় জরিমানা, নির্মাণকাজ বন্ধ

কাগজপত্র ছাড়াই ইটভাটা নির্মাণ, মান্দায় ১ লাখ টাকা জরিমানা

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর মান্দায় অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। যথাযথ কাগজপত্র ছাড়া পুরোনো ইটভাটা ভেঙে নতুন করে নির্মাণকাজ শুরু করায় এই জরিমানা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কসব ভোলাগাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে মেসার্স সালেহা ব্রিকস নামের পুরোনো ইটভাটায় নতুন করে নির্মাণকাজ চলতে দেখা যায়। তবে ভাটাটি নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া যায়।

মান্দায় সালেহা ব্রিকসে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা

মান্দায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, নির্মাণকাজ বন্ধের নির্দেশ

এ ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলায় ১ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়েছে।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ চালককে

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।