: মহাদেবপুরে ভুয়া প্রতিবন্ধী কার্ড

মহাদেবপুরে ভুয়া প্রতিবন্ধী কার্ড দেওয়ার অভিযোগে নারী আটক

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর মহাদেবপুরে ভুয়া প্রতিবন্ধী কার্ড দেওয়ার অভিযোগে জনি আক্তার জুঁই নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনজনকে ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার পাশাপাশি আরও ১০ জনকে কার্ড করে দেওয়ার কথা বলে মোট ৭৮ হাজার ৮০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগীদের পৃথক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে মহাদেবপুর থানা-পুলিশ। আটক জনি আক্তার জুঁই উপজেলার ভীমপুর উত্তরপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।

মহাদেবপুরে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

মহাদেবপুরে ভুয়া প্রতিবন্ধী কার্ড দেওয়ার নামে ৭৮ হাজার টাকা আত্মসাদ, নির্বাহী কর্মকর্তা ও মহাদেবপুর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ

অভিযোগ সূত্রে জানা গেছে, ভীমপুর গ্রামের তহমিনা, আনোয়ারা, মনোয়ারাসহ মোট ১৩ জনের কাছ থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে টাকা নেন জনি আক্তার জুঁই। তাঁদের মধ্যে তিনজনকে ভুয়া প্রতিবন্ধী কার্ড দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

কার্ড করে দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তীতে কার্ড না হওয়ায় ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে থাকেন।

গত ১৬ আগস্ট ভুক্তভোগীদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয়। তবে সেখানে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান জনি আক্তার জুঁই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

পরে ২০ আগস্ট দুপুর ১২টার দিকে কয়েকজন ভুক্তভোগী তাঁর বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। অভিযোগ অনুযায়ী, টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং টাকা ফেরত দেবেন না বলে জানান। এ সময় তাঁদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

নথি টেম্পারিংয়ের অভিযোগে পোরশায় নকল নবীস আমির উদ্দিন বাবু বরখাস্ত

এ ঘটনায় তহমিনা ও রেনুকা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহাদেবপুর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জনি আক্তার জুঁইকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে জনি আক্তার জুঁইকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীরা থানায় অবস্থান করছেন।

ওসি আরও বলেন, ভুক্তভোগীরা এজাহার দাখিল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ অনুযায়ী, মহাদেবপুরে ভুয়া প্রতিবন্ধী কার্ড দেওয়ার পাশাপাশি সরকারি ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার ঘটনাটি নিয়ে ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করেছেন। এখন এ বিষয়ে এজাহার ও পরবর্তী তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।