নওগাঁয় কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক বায়োজিত হোসেন পলাশ

নওগাঁয় কমিউনিটি পুলিশিংয়ে নতুন কমিটি, আহ্বায়ক বায়োজিত হোসেন পলাশ

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁয় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে গঠিত এ কমিটিতে ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শ্রমিক নেতা ও উদ্যোক্তাদের রাখা হয়েছে।

কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানো এবং অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য।

নওগাঁয় পুলিশ ও জনগণের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং কমিটি

বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে নওগাঁয় কমিউনিটি পুলিশিং কমিটি

কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জয়ব্রত পাল। সমন্বয়কারী হিসেবে রয়েছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক বায়োজিত হোসেন পলাশ। সদস্য সচিব হয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক খায়রুল আলম গোল্ডেন।

আরও পড়ুন

নওগাঁয় আউশ ধানের দামে ধস, ফলন ভালো হলেও হতাশ কৃষক

কমিটির অন্যান্য সদস্যরা হলেন অ্যাডভোকেট সাব্বির আহমেদ, আবুল কালাম আজাদ, গোলাম রাব্বানী, আব্দুল মজিদ, মো. দেলোয়ার হোসেন, ডা. এবারত আলী, মাহমুদুন নবী বেলাল, তারেক রহমান, আমজাদ হোসেন, আবু জাহেদ মাসুদ, শবনম মোস্তারী কলি, লাকী আক্তার ও শ্যামলী বেগম।

সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত কমিটির মাধ্যমে নওগাঁয় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আরও কার্যকর সমন্বয় তৈরি হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে।